ঢাকাSaturday , 14 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

admin
February 14, 2026 4:44 pm
Link Copied!

গৌরনদী প্রতিনিধি // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ সংসদীয় আসন (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। চূড়ান্ত ফলাফলে নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের (১২ দশমিক ৫ শতাংশ) কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে দুইজন ওই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন।প্রার্থীরা হচ্ছেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী এর আগে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১২৯টি ভোটকেন্দ্রের গণনা শেষে শীর্ষ প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেলেও বাকি কয়েকজন প্রার্থী তুলনামূলক কম ভোটে পিছিয়ে পড়েন। ফলে নিয়ম অনুযায়ী দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হওয়ায় অন্যান্য প্রার্থীরা প্রত্যাশিত ভোট পাননি। এতে ভোটের ব্যবধানও ছিল লক্ষণীয়। উল্লেখ্য, বরিশাল বিভাগের অন্যান্য আসনেও একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।