বরিশাল সদর-৫/ ধানের শীষের পক্ষে মহানগর ছাত্রদল নেতা মিঠুর গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোট চেয়ে নগরীর হাউজিং এলাকা ও রুপাতলী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান (মিঠু)। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগে আতিকুর রহমান মিঠু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে ধানের...
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোট চেয়ে নগরীর হাউজিং এলাকা ও রুপাতলী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান (মিঠু)।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে আতিকুর রহমান মিঠু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
গণসংযোগ কর্মসূচি চলাকালে স্থানীয়দের মধ্যে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।