নিজস্ব প্রতিবেদক কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর টাউন হল সংলগ্ন বায়তুল মোকাররম জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া ও মোনাজাতে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে দোয়া ও...
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর টাউন হল সংলগ্ন বায়তুল মোকাররম জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া ও মোনাজাতে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।