ঢাকাSunday , 1 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

admin
February 1, 2026 5:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বরিশালের ঐতিহ্যবাহী সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা’য় রোববার সকাল ১১ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

মাদ্রাসার মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম আল মাদানী সহ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করে।

মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।