ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

তিন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন ‘বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান মো: ইউনুস আলী ‘

admin
February 20, 2026 12:08 am
Link Copied!

শিক্ষা ও গণশিক্ষা খাতের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে শিক্ষা সংশ্লিষ্ট সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন (সংসদ সদস্য), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন (সংসদ সদস্য) এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (সংসদ সদস্য)-কে ফুলেল শুভেচ্ছা জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল-এর চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রীবৃন্দও শিক্ষা খাতের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং বোর্ডের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ইতিবাচক মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।