ঢাকাMonday , 9 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

নথুল্লাবাদে ধানের শীষের পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

admin
February 9, 2026 12:19 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বরিশাল নথুল্লাবাদ এলাকার বাস স্ট্যান্ড ও মাছের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের, বরিশাল সদর-৫ আসনের প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে ভোট চেয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ তারিক সুলাইমান,যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সমর্থন আহ্বান করেন এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।

নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ও মহানগরের প্রতিটি কেন্দ্রে নিরলস গণসংযোগ চালিয়ে এডভোকেট মজিবর রহমান সরোয়ারের বিজয় নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।