পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগরের ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন সান্টু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
মোশাররফ হোসেন সান্টু বরিশালবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


