1. admin@dailysattyasangbad.com : admin :
“৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
“৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অভিযোগ, নেপথ্যে সরকারবিরোধী চক্র বরিশালে বালুখেকোদের আতঙ্ক এসিল্যান্ড আজহারুল ইসলাম বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার।

“৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে”

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল প্রতিনিধি।।

দীর্ঘ ৯ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুর। বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, বরিশাল।

র‌্যাব-৮ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের কাউনিয়া থানার রামকাঠি এলাকার বাসিন্দা এবং মো. হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে ঢাকা মহানগরীর সূত্রাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোকমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলার নম্বর ১২(১২)১৭ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা নম্বর ০২/১৯। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা হয়।

মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত লোকমান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় জারি ছিল।

র‌্যাব-৮ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের পর লোকমান হোসেন হাওলাদার ওরফে বাবুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews