1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর স্বাক্ষীর ওপর হামলা! মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান সংবাদ প্রকাশের পর বরিশাল নগরীর বগুড়া রোডে মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন বরিশাল শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত: বাস্তবায়িত হবে সরকারের ইশতেহার মাঠপর্যায়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে – মহাপরিচালক, সংবাদ প্রকাশের পর তদন্তের মুখে বাবুগঞ্জের মৎস্য কর্মকর্তা। মেলা ব্যবসার আড়ালে মনিরের প্রতারণা

বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল।। 

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল আঞ্চলিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬

শনিবার (১৬ মে ২০২৬) বরিশালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস. এম. জিয়াউদ্দিন হায়দার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কুড়ি স্পোর্টসের মতো আয়োজনগুলো গ্রামীণ ও শহরের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্রীড়াবিদগণ অংশ নেন।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews