1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর স্বাক্ষীর ওপর হামলা! মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান সংবাদ প্রকাশের পর বরিশাল নগরীর বগুড়া রোডে মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন বরিশাল শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত: বাস্তবায়িত হবে সরকারের ইশতেহার মাঠপর্যায়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে – মহাপরিচালক, সংবাদ প্রকাশের পর তদন্তের মুখে বাবুগঞ্জের মৎস্য কর্মকর্তা। মেলা ব্যবসার আড়ালে মনিরের প্রতারণা পুলিশ ফাঁড়ির উদাসীনতায় নগরীর বগুড়া রোড এলাকায় বেড়েছে মাদকের  বিস্তার হিজলায় নৌপুলিশের অভিযানে ৩ জেলে আটক

বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | 

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বর্তমানে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা, সেবার মান উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার সভাপতি কে. এম শহীদুল্লাহ। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বরিশালের স্বাস্থ্যখাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান আরও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews