1. admin@dailysattyasangbad.com : admin :
উজিরপুরের সাতলায় কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

উজিরপুরের সাতলায় কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক ।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন-এর পশ্চিম পাড়ের শিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক কাঁচা অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পরও সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতলা থেকে শিবপুর পর্যন্ত একমাত্র প্রধান সড়কটি বছরের পর বছর কাঁচা অবস্থায় রয়েছে। কৃষি, মৎস্য ও খামার নির্ভর এ অঞ্চলের মানুষ এই সড়ক ব্যবহার করে বরিশালসহ গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা ও ঢাকায় যাতায়াত করে থাকেন।

তবে বর্ষা মৌসুম এলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে সড়কটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন না। এছাড়া হাজার হাজার শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজে যেতে না পারায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও দেখা দিচ্ছে চরম সংকট।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকা করা হলে এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং স্বল্প সময়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা হয়ে ঢাকায় যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews