নিজস্ব প্রতিবেদক // বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ৩য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কাগাশুরা বাজার সংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলার সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে নতুন ফুটবল প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউল ইসলাম (সাবু), বশিরুর রহমান নিপুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মঈনুদ্দীন রুবেল বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরিশালের প্রত্যন্ত অঞ্চলেও ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন খেলোয়াড় তৈরি করতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। তিনি আয়োজক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে মঈনুদ্দীন রুবেলের এমন উদ্যোগ ও সম্পৃক্ততাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)
আর এম মিডিয়া লিঃ