প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০৩ পি.এম
আগৈলঝাড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। একই গ্রামের বাসিন্দা মো. ইকবাল বাহাদুর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন। এ সময় তার হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মো. ইকবাল বাহাদুর অভিযোগ করে বলেন, “ইউনুস বাহাদুর ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে এবং আমার হাত ভেঙে দেয়। পরে আমি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করি।”
মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউনুস বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সম্পাদক : মোঃ রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)
আর এম মিডিয়া লিঃ