1. admin@dailysattyasangbad.com : admin :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা!

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৩১ মে) উপজেলার মধ্যচর পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করে রাহাত হোসেন (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি মধ্যচর পশ্চিম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রাহাত হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews