1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ২৪ নং ওয়ার্ড ছাত্রদল।

শনিবার (২৩ মে) বরিশাল নগরীর দপদপিয়া টোল প্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. নাইম হোসেন।

মিছিলে নেতাকর্মীরা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে মো. এনামুল হাসান তাসনিম এবং সদস্য সচিব হিসেবে মো. নাভিদ রহমান খান (তুষার)-কে মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

এসময় ছাত্রদল নেতা নাঈম বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা সংগঠনের ঐক্য বজায় রেখে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান (রাব্বু), রিয়াজুল ইসলাম, আব্দুল্লাহ, তাহের, রাসেল, সাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews