1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর স্বাক্ষীর ওপর হামলা! মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান সংবাদ প্রকাশের পর বরিশাল নগরীর বগুড়া রোডে মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন বরিশাল শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত: বাস্তবায়িত হবে সরকারের ইশতেহার মাঠপর্যায়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে – মহাপরিচালক, সংবাদ প্রকাশের পর তদন্তের মুখে বাবুগঞ্জের মৎস্য কর্মকর্তা। মেলা ব্যবসার আড়ালে মনিরের প্রতারণা

বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল রেঞ্জ পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন প্রকাশক ও সম্পাদক পরিষদ, বরিশালের সভাপতি এবং দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন, সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বরিশাল এর প্রকাশক ও সম্পাদক আলাল মিয়া, সহ-সভাপতি ও দৈনিক দেশ জনপদ এর প্রকাশক ও সম্পাদক মীর্জা রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের কাগজ এর সম্পাদক এম সালাউদ্দিন, প্রচার সম্পাদক ও দৈনিক সত্য সংবাদ এর সম্পাদক মো. রাকিবুল হাছান (ফয়সাল রাকিব), নির্বাহী সদস্য ও ভোরের অঙ্গীকার এর প্রকাশক ও সম্পাদক মাহফুজুর রহমান খান, নির্বাহী সদস্য ও দৈনিক দক্ষিণবঙ্গ এর প্রকাশক ও সম্পাদক আবদুল হালিম মামুন, কোষাধ্যক্ষ ও দৈনিক বরিশালের কাগজ এর নুরুজ্জামানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ডিআইজি মোস্তাফিজুর রহমান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, কোরবানির পশু পরিবহনে চাদাবাজী রোধ, নগরীর নিরাপত্তা ব্যবস্থা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদক নির্মূলে করণীয় বিষয় গুরুত্ব পায় আলোচনায়।
এ সময় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিক ও প্রকাশকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
সভায় উপস্থিত প্রকাশক ও সম্পাদকরাও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews