1. admin@dailysattyasangbad.com : admin :
মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট-উলানিয়া সড়ক সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মঙ্গলবার সকালে সড়কে পায়ে হেঁটে চলমান কাজ পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন, কাজের মান ঠিক রাখতে হবে। কোনো প্রকার অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুনগুন মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, সাব-এসিষ্টেন ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, ঠিকাদার নিরব জমদ্দার সহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত কয়েকদিন যাবত পাতারহাট- উলানিয়া সড়ক নির্মাণ কাজ অনিয়মের অভিযোগে বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ভাইরাল হয়েছে। বিষয়টি প্রতিমন্ত্রী রাজিব আহসান এর দৃষ্টিগোচর হওয়ায় নিজ নির্বাচনী এলাকায় এসেই আজ উলানিয়া রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews