অনলাইন ডেস্ক
যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে 'ইয়ুথ শেয়ার-নেট' প্রকল্পের আওতায় এক দিনব্যাপী Youth Conference (Community of Practice - CoP) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) আভাস প্রশিক্ষণ কেন্দ্রে এ কনফারেন্সের আয়োজন করে রেডঅরেঞ্জ। এতে সহযোগিতা করে এপ্লিফাই চেইঞ্জ এবং বাস্তবায়ন করে আভাস। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, ইয়ুথ শেয়ার-নেট নেটওয়ার্কের সদস্য, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এছাড়াও গণমাধ্যম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যুগান্তরের প্রতিনিধি মনিকা চৌধুরি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা SRHR বিষয়ে নিজেদের শেখার অভিজ্ঞতা, স্কুলভিত্তিক ক্যাম্পেইনের কার্যক্রম, বাস্তব চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান তুলে ধরেন। যুবদের সক্রিয় অংশগ্রহণে প্যানেল আলোচনা, গ্রুপ ওয়ার্ক, ওপেন ফোরাম এবং আইডিয়া এক্সচেঞ্জ সেশন অনুষ্ঠিত হয়।
আলোচনায় কিশোর-কিশোরীদের সামাজিক ও সাংস্কৃতিক বাধা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পরিবেশ তৈরি এবং যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, যুবদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী Community of Practice (CoP) গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে SRHR বিষয়ে জ্ঞানভিত্তিক উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রায় ২০ থেকে ২৫ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত এ কনফারেন্সে বিভিন্ন অভিজ্ঞতা ডকুমেন্টেশন, সমস্যা বিশ্লেষণ এবং সমাধানভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি ও প্রতিফলন শেয়ার করেন।
আয়োজকরা জানান, 'ইয়ুথ শেয়ার-নেট' প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতেও যুবদের নিয়ে এ ধরনের অংশগ্রহণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)
আর এম মিডিয়া লিঃ