
সুষ্ঠু পরীক্ষা নিশ্চিতে ঝালকাঠির বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে শিক্ষাবোর্ড চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার ঝালকাঠি জেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল—হেমায়েত উদ্দীন বিজ্ঞান শিক্ষায়তন, সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, বাউকাঠী বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয় এবং খায়েরহাট ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া কেন্দ্র সচিব, দায়িত্বরত শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শিক্ষা বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply