1. admin@dailysattyasangbad.com : admin :
বামনায় ইয়াবা সহ কারবারি আটক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

বামনায় ইয়াবা সহ কারবারি আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিশ্বাস(স্টাফ রিপোর্টার)।। 

বামনা থানা পুলিশের অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ডৌয়াতলা বাজারের ডৌয়াতলা-রামনা সড়ক এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ডৌয়াতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড (ডৌয়াতলা বাজার) এলাকার মো. ছগির মৃধা (৫৭) পিতা-মৃত ওহাব মৃধা, ছগির মৃধার ছেলে ফারদিন ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১), একই এলাকার মো. তামিম শেখ (২১) পিতা-মো. শাহীন শেখ, গোলাঘাটা গ্রামের মো. জাহিদ হাসান (১৯) পিতা-মো. জালাল এবং মঠবাড়িয়া উপজেলার উত্তর হলতা গ্রামের মো. মনির ( ২৪) পিতা-মৃত সাকু খা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. শাহরিয়ার নাঈম রোমান, এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারি।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews