1. admin@dailysattyasangbad.com : admin :
বগুড়া সিটি কর্পোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর

বগুড়া সিটি কর্পোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
নিউজ ডেস্ক

বগুড়ায় নতুন সিটি কর্পোরেশন গঠনসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সভায় বলা হয়, নতুন সিটি কর্পোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করা, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। নিকার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews