1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১ সংবাদ লিখলেই হুমকি ও নিরাপত্তাহীনতায় অনেকটাই প্রশ্নের মুখে গণমাধ্যম পরিবেশ! বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি দুই যুগের আলোকিত পথচলায় দৈনিক সত্য সংবাদ

বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মহানগর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ২৫ নং ওয়ার্ড ছাত্রদল।  জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সম্প্রতি বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মো. এনামুল হাসান তাসনিমকে আহ্বায়ক এবং মো. নাভিদ রহমান খান (তুষার)কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান দোলন ও বরিশাল মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মোঃ রাজিব মোল্লা। এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রদল অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews