1. admin@dailysattyasangbad.com : admin :
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

গৌরনদী প্রতিনিধি // সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। হানিফ সরদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খন্দকার মনিরুজ্জামান, মনীষ বিশ্বাস, আমিন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিটন খান। দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গৌরনদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews