স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার কাজির হাট থানাধীন বিদ্যানন্দপুর গ্রামে জমি জমা বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৫ এপ্রিল ) সকাল আনুমানিক ৫ টার সময় হাওলাদার বাড়ির সামনে রাস্তার উপরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ সবুজ হাওলাদার (৬০), মোঃ রনি হাওলাদার(১৭), সপ্না বেগম (৫০), জামিলা বেগম (৪৫) ও আল আমিন হাওলাদার (৩৫) তারা উভয়েই হলেন বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা। আহত মনির হাওলাদার, রনি হাওলাদার, স্বপ্না বেগম ও জামিলা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মনির হাওলাদার জানান বেশ কয়েক বছর যাবৎ শাহীন মোল্লাদের সাথে ৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে থানায় একটি মামলা হয়। মামলায় মনির হাওলাদাররা রায় পান। পরে সরকারি সার্ভেয়ার জমি মেপে পিলার পুতে মনির হালাদার দের জমি বুঝিয়ে দেন। ঘটনার দিন সকালে শাহীন মোল্লা গং ওই জমির পিলার ভেঙ্গে উপরে ফেলতে গেলে মনির হাওলাদার বাধা প্রদান করে এ নিয়ে উভয়ের ভিতর বাক-বিতণ্ড হয় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন মোল্লা, সমীর হাওলাদার, স্মাইল সরদার, ইউনুস ফকির ও ফারুক ফকির সহ ৭/৮ জন মিলে হত্যার উদ্দেশ্যে রান্ধা, রড, হাতুড়ি, টেডা ও লাঠি সোটা দিয়ে এলো পাথাডি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে রনি হাওলাদার, স্বপ্না বেগম, জামিলা বেগম ও আল-আমিন হাওলাদার এগিয়ে আসলে তাদের কেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী পরিবার রাজিব আহসান প্রতিমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)
আর এম মিডিয়া লিঃ