1. admin@dailysattyasangbad.com : admin :
ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সালামের সাংবাদিকদ ও পুলিশ প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য ,প্রমোশনে ৫০ হাজার টাকার বান্ডিল দিছি তজুমদ্দিনে নোটিশ গোপন করে খেয়াঘাট ইজারা: রাজস্ব হারাচ্ছে সরকার। ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! বরিশালে চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ, আদালতে একাধিক মামলা চলমান মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু আগৈলঝাড়ায় প্রফেসরের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নতী করণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গৌরনদী প্রতিনিধি।।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত অধিক ঝুঁকিপূর্ণ সরু মহাসড়ক ছয়লেনে উন্নতি করার দাবিতে যুব সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা ব্রিজের ওপর শনিবার বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় স্থানীয় যুব সমাজের প্রতিনিধি আতিক মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান, লিখন ফকির, আসিফ খান, শাকিল ঘরামী প্রমুখ।

বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি সরু হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট বেড়েই চলছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি অত্যন্ত সরু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল থেকে পুরোপুরি বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যাতায়াত বেড়েছে বহুগুণ। কিন্তু সরু মহাসড়ক ও অব্যবস্থাপনার কারণে সেই সুবিধা পুরোপুরি পাচ্ছেন না যাত্রীরা। সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই রয়েছে। এতে করে অসংখ্য প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি মহাসড়কের ভুরঘাটা বাসষ্ট্যান্ড সংলগ্নসহ অধিকাংশ এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোন সময় এসব ঝুঁকিপূর্ণ ব্রিজ ধ্বসে পরে বড়ধরনের দূর্ঘর্টনার আশঙ্কা রয়েছে।

বক্তারা জনগুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নতীকরণসহ ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো ভেঙ্গে দ্রুত পূণনির্মানের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews