1. admin@dailysattyasangbad.com : admin :
বাউফলে চোর চক্রের মূলহোতার শিয়াব সিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা!

বাউফলে চোর চক্রের মূলহোতার শিয়াব সিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাউফল প্রতিনিধি // পটুয়াখালীর বাউফল উপজেলায় চোরের বিচারের দাবি ও চোর চক্রের মূল আসামি শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ইউনিয়নের তৈয়বুর রহমান শিকদারের ছেলে শিহাব শিকদারের গোয়ালঘর থেকে একটি চুরি হওয়া গরু উদ্ধার এবং দুই চোরকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বাহেরচর ব্রিজের নিচ থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন গরু চুরির শিকার পরিবারগুলোর সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহলের সাধারণ মানুষ। বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বক্তব্য রাখেন মো. জাহিদ রাড়ি , মোঃ লিটন হাওলাদার , মোঃ সুলতানা খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, শিহাব শিকদার দীর্ঘদিন ধরে চোরাই গরু কেনাবেচার সঙ্গে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, চর দখল, অবৈধভাবে বালু উত্তোলন ও সালিশ বাণিজ্যের মতো নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি সংঘবদ্ধ চোর চক্র পরিচালনা করা হচ্ছে। বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারের গ্রেপ্তার এবং চোর চক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews