1. admin@dailysattyasangbad.com : admin :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":825097,"total_draw_actions":3,"layers_used":2,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শাহান হাবিব (১৯), মোঃ আবুল কালাম হাওলাদার (২৬) এবং মোঃ সাইদুল ইসলাম আকন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews