1. admin@dailysattyasangbad.com : admin :
উজিরপুরের সাতলায় কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

উজিরপুরের সাতলায় কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক ।।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন-এর পশ্চিম পাড়ের শিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক কাঁচা অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পরও সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতলা থেকে শিবপুর পর্যন্ত একমাত্র প্রধান সড়কটি বছরের পর বছর কাঁচা অবস্থায় রয়েছে। কৃষি, মৎস্য ও খামার নির্ভর এ অঞ্চলের মানুষ এই সড়ক ব্যবহার করে বরিশালসহ গোপালগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, কোটালীপাড়া, খুলনা ও ঢাকায় যাতায়াত করে থাকেন।

তবে বর্ষা মৌসুম এলেই সড়কটি কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে সড়কটি যেন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন না। এছাড়া হাজার হাজার শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজে যেতে না পারায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও দেখা দিচ্ছে চরম সংকট।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি পাকা করা হলে এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং স্বল্প সময়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা হয়ে ঢাকায় যাতায়াত সহজ হবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews