নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে বরিশাল মহানগর বিএনপি।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। এতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।
এ সময় নেতৃবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানা গেছে।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.