নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সাইদুর রহমান সাঈদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জ বাজারে শ্বশুরবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার আসর নামাজের পর বিকেল ৫টায় পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
অসময়ে সাংবাদিক সাঈদের এই অকাল প্রয়াণে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে প্রিয় এই ব্যক্তিত্বের মৃত্যুতে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.