নিজস্ব প্রতিবেদক
গতকাল বাদ আসর বরিশাল নগরীর রুপাতলী বটতলা এলাকায় ২৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান হিসেবে অংশ নেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।
প্রচারণাকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।
এসময় ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা একযোগে ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণাকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.