
দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হন তিনি।
বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
তারেক রহমান এ সমাবেশ থেকে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
তারা হলেন, জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো. রাজিব আহসান (বরিশাল-৪), মো. মজিবর রহমান সরওয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬); রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১), ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২), মো. নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১) মো. নূরুল ইসলাম (বরগুনা-২); আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), মো. সহিদুল আলম তালুকদার (পটুয়াখালী-২), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪); আলমগীর হোসেন (পিরোজপুর-১), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. রুহুল আমীন দুলাল (পিরোজপুর-৩); আন্দালিভ রহমান (ভোলা-১), মো. হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ভোলা-৩), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪)।
আরও পড়ুন
২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্ক মাঠে জনসভা শুরু
এদিকে সমাবেশের একদিন আগেই বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা বরিশাল নগরীতে আসতে শুরু করেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে পৌঁছাতে থাকেন।
রাতে অনেকেই সমাবেশ স্থলেই অবস্থান করেন। শুভেচ্ছা বিনিময়, স্লোগান, নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সারা রাতই সরগরম ছিল সমাবেশস্থল।
বুধবার সকাল থেকেই মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। একের পর এক মিছিলে সকালেই প্রায় পরিপূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল।
বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার–ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.