প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৪:০৩ পি.এম
গৌরনদীতে ছাত্রলীগ নেতার পরিত্যাক্ত ঘরে অগিকান্ড

গৌরনদী প্রতিনিধি // গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পরিত্যাক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেছেন। বুধবার বিকেল তিনটার দিকে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ মাসুম সরদার বলেন, ৫ আগস্টের পর থেকে আমি এলাকায় নেই। বসতবাড়িতে আমার মা থাকতেন। গত ১১ মার্চ জমি সংক্রান্ত Í বিরোধের জেরধরে আমাদের বসতবাড়ির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার পর নিরাপত্তাজনিত কারনে আমার মাও বাড়িতে থাকতেন না। এই সুযাগে আমাদের রান্না ঘর ও পরিত্যাক্ত কাঠের ঘর পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন-খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারনা করা হয় রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
সম্পাদক : মোঃ রাকিবুল হাছন(ফয়সাল রাকিব)
Copyright © 2024 dailysattyasangbad.com . All rights reserved.